ঢাকার সাভারে ৪০ কেজি গাজাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। গ্রেপ্তার কৃতদের মধ্যে একজন আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউরা থানার অহিদ মিয়ার ছেলে রাজিব মিয়া ওরফে রাজু (২৩), একই জেলার কসবা থানার নাসির মিয়ার ছেলে
রাকিব মিয়া (২২) একই থানার জালাল মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩২)। এদের মধ্যে জুয়েল মিয়া আর্জেন্টিনার টি-শার্ট পরিহিত ছিল ও সে আর্জেন্টিনার সাপোর্টার বলে জানিয়েছেন পুলিশ।
আজ ভোর রাতে ভোর রাত সোয়া দুইটার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে সাভার ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, গোপন সংবাদের ভিত্ততে ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান পরিচালনা করে আমিনবাজার এলাকা থেকে একটি হায়েস মাইক্রোবাসে বিশেষ কায়দায় ৪০ কেজি গাজা পরিবহনের সময় রাজিব মিয়া, রাকিব মিয়া ও জুয়েল মিয়াকে গ্রেফতার করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি চৌকস টিম। এসময় তাদের ব্যবহৃত হায়েস মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
প্রাথমিক ভাবে আমাদের নিকট তথ্য রয়েছে তারা ৩ জনই পেশাদার মাদকব্যাবসায়ী। গ্রেপ্তার রাজিব ও জুয়েলের বিরুদ্ধে মাদক,ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ৫টি করে মামলার আসামী বলেন তিনি।
এদিকে ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছেন, আসামী জুয়েল মিয়া আর্জেন্টিনার সাপোর্টার ও সে আর্জেন্টিনার টি-শার্ট পরিহিত অবস্থায় গ্রেপ্তার হয়েছে।
পড়ুন- হাইকোর্টে দ্রুত শুনানির তালিকায় আছিয়া-নুসরাতের মামলা


