বিজ্ঞাপন

রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে গুলি করে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলি করে যুবদলের এক নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং রাউজানের বেতাগী ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাযোগে আসা কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত মাসুদুল হক চৌধুরীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।


রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন জানান, দুর্বৃত্তদের গুলিতে মাসুদুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।


ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাসুদুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং এলাকায় পরিচিত রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন।


রাউজানে সাম্প্রতিক সময়ে একের পর এক রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। চলতি বছরের জানুয়ারিতে পূর্ব গুজরা ইউনিয়নে যুবদল নেতা জানে আলম সিকদারকে মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে একই উপজেলার পূর্ব গুজরা এলাকায় মুজিব নামে আরেক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল। এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও অনেক ঘটনার রহস্য এখনও পুরোপুরি উদঘাটিত হয়নি।


নতুন এই হত্যাকাণ্ডের ফলে রাউজানের রাজনৈতিক অঙ্গনে আবারও চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনার পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পড়ুন- এসআইসহ ২ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন