বিজ্ঞাপন

বিশ্ববাজারে জ্বালানির দাম কমলো ৫ শতাংশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনায় শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৮৬ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। ফলে যুদ্ধ ও সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উপসাগরীয় অঞ্চলের সংঘাত বন্ধে একটি সমঝোতা স্মারক রোববারের মধ্যেই সই হতে পারে বলে শুক্রবার রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম আলোচনায় রয়েছে।

পড়ুন: এসআইসহ ২ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন