বিজ্ঞাপন

দিনাজপুরে দীপশিখার উদ্যোগে প্রতিবন্ধিতা ও কুষ্ঠ রোগবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বেসরকারী উন্নয় সংস্থা দীপশিখার আয়োজনে কাহারোল উপজেলা স্বাস্থ কম্েপ্লক্স চিকিৎসকদের সাথে প্রতিবন্ধিতা ও কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনামূলক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে ও সেন্টার ফর ডিজএ্যালিবিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডির) সহযোগিতায় অংশীদারী সংস্থা দীপশিখার বাস্তবায়নে “মিনিংফুল ইয়থ পার্টিসিপেশন ফর চিলড্রেন এন্ড ইয়থ উইথ ডিজএ্যাবিলিটিস এফেক্টড বাই লিপ্রসী” প্রকল্পের আওতায় উক্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, কনসালটেন্ট মেডিসিন ডাঃ মোহাম্মদ মামুন উর রশিদ, আরএমও ডাঃ মোঃ মোজাহিদুল ইসলাম, ডেন্টার সার্জেন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অন্যান্য চিকিৎসকবৃন্দ ও সিনিয়র স্টাফ নার্স। স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অডিনেটর হিমাংশু দেব দত্ত। দীপশিখার সমন্ধে আলোচনা করেন ব্রাঞ্চ ম্যানেজার নয়ন হেম্ব্রম। সিডিডির ফিল্ট কো অডিনেটর শৈলেন চন্দ্র রায় কমিউনিটি পর্যায়ে কুষ্ঠ রোগ আক্রান্ত ও প্রতিবন্ধী শিশু ও যুবদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, সভা রায়, সিডিডির কৃষ্ণ কান্ত রায় ও প্রকল্পের যুব সংঘের সদস্য ও তাদের বাবা মা এবং এনজিও প্রতিনিধিবৃন্দ।

পড়ুন- দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন