বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে ড্র করেছে নেদারল্যান্ডস ও জাপান। এই দুই দলের পয়েন্ট ভাগাভাগি হওয়ায় শীর্ষে ওঠার দারুণ সুযোগ সুইডেনের সামনে। সেই অভিযানে তিউনিশিয়ার বিপক্ষে প্রথমার্ধে দারুণ খেলেছে ইউরোপের দেশটি। ইয়াসিন আয়ারি ও আলেক্সান্দার ইসহাকের গোলে বিরতির আগে ২-১ গোলে এগিয়ে আছে দলটি।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচে সুইডেন তাদের প্রথম গোল পায় ম্যাচের ৭ মিনিটেই। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে সুইডেনের হয়ে গোলটি করেন ২২ বছর বয়সী আয়ারি।
সুইডেন তার দ্বিতীয় গোল পায় ম্যাচের ৩০ মিনিটে। এবার লক্ষ্যভেদ করেন আলেক্সান্দার ইসহাক। তবে ৪৩ মিনিটে গোল দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন তিউনিশিয়ার ওমার রেকিক। ফলে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যেতে হয় সুইডেনকে।
নেদারল্যান্ডস ও জাপান ম্যাচ ড্র হওয়ায় দুইটি দলেরই পয়েন্ট সমান ১ করে। এই ম্যাচে সুইডেন জিতে গেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠবে তারা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

