বিজ্ঞাপন

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রী।

এ সময় শিক্ষাব্যবস্থায় ভবিষ্যৎ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ২০২৮ সালের পর থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই তারা ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে সেশনজটমুক্ত ও সময়োপযোগী করতে সরকার এ উদ্যোগ গ্রহণ করছে। এর ফলে শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় হবে এবং উচ্চশিক্ষায় প্রবেশের প্রক্রিয়া আরও গতিশীল হবে।

পড়ুন: ইয়ামাল খেলছেন, স্বস্তিতে স্পেন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন