বিজ্ঞাপন

ইয়ামাল খেলছেন, স্বস্তিতে স্পেন

স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালকে নিয়ে চলা অনিশ্চয়তার অবসান ঘটিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি জানিয়েছেন, গ্রুপ ‘এইচ’-এ কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে মাঠে নামবেন বার্সেলোনার এই উদীয়মান তারকা। খবর টিওয়াইসি স্পোর্টসের।

বিজ্ঞাপন

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘লামিন সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং আগামীকাল খেলবে। তবে সে পুরো ৯০ মিনিট মাঠে থাকবে না, নির্দিষ্ট সময়ের জন্য তাকে দেখা যাবে।’

স্পেন শিবিরে আরও স্বস্তির খবর হলো, নিকো উইলিয়ামসও ম্যাচ খেলার জন্য প্রস্তুত। ফলে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলটি পূর্ণ শক্তির কাছাকাছি অবস্থায় উদ্বোধনী ম্যাচে নামতে পারছে।

সংবাদ সম্মেলনে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেন স্পেন কোচ। বিশেষ করে মিডফিল্ডের গভীরতা ও মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

মিডফিল্ডে এত তারকা থাকায় একাদশ বাছাই কতটা কঠিন—এমন প্রশ্নের জবাবে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার বিশ্বাস, বিশ্বের সেরা মিডফিল্ড আমাদেরই। এখানে ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড় আছে, জুবিমেন্দি আছে, যে ভবিষ্যতে এই পুরস্কার জিততে পারে। এছাড়া ফাবিয়ান রুইজ, পেদ্রি ও বায়েনার মতো ফুটবলার রয়েছে। একজনকে সুযোগ দিলে আরেকজন মানসম্পন্ন খেলোয়াড়কে বাইরে রাখতে হয়। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।’

তবে আত্মবিশ্বাস থাকলেও কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে চান না স্পেন কোচ। তিনি বলেন, ‘আমরা ধাপে ধাপে এগোতে চাই। আত্মবিশ্বাস আছে, কিন্তু প্রতিটি ম্যাচই কঠিন। শুরু থেকেই সর্বোচ্চ মনোযোগ ধরে রাখতে হবে। আমরা অন্যদের চেয়ে ভালো—এমন ধারণার কোনো জায়গা নেই।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা কেপ ভার্দেকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে স্পেন। প্রতিপক্ষ সম্পর্কে দে লা ফুয়েন্তে বলেন, ‘এই প্রতিযোগিতায় প্রতিনিয়ত চমক দেখা যাচ্ছে। আমাদের কাছে কেপ ভার্দের বিপক্ষের ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা কৌশলগতভাবে সুসংগঠিত, পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ এবং খুব দ্রুতগতির ফুটবল খেলে। তারা ক্যামেরুনকে বিদায় করেছে। আমার মনে হয়, এই বিশ্বকাপের অন্যতম চমক হতে পারে কেপ ভার্দে। তাই আমাদের সেরাটা দিতে হবে।’

পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা থাকছে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন