বিজ্ঞাপন

শশুরবাড়িতে বেড়াতে এসে ২৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শশুরবাড়িতে বেড়াতে এসে ২৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের হাসিমপুর গ্রামের আছমা আক্তার এবং তাঁর স্বামী নবীনগর উপজেলার শাহজালাল খন্দকার।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার একটি দল হাসিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আছমা আক্তারের বসতঘরে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আছমা আক্তার ও তাঁর স্বামী শাহজালাল খন্দকারকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ-উল-ইসলাম বলেন, উদ্ধার হওয়া গাঁজার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন