বিজ্ঞাপন

জামালপুরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর সদরের পেঁয়াজের বাজার এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিনশেড পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করে।

জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ঝুলছিল। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন