রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্ট শ্রমিকরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তাদের এ কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধের কারণে অফিসগামী যাত্রীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। তবে শ্রমিকদের আন্দোলনের সুনির্দিষ্ট দাবিদাওয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
পড়ুন: ড্রয়ে শেষ ইরান-নিউজিল্যান্ড ম্যাচ
আর/


