বিজ্ঞাপন

এবার রাশিয়ার কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর এবার রাশিয়ার সাইবেরিয়ায় দেশটির একটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে।

বিজ্ঞাপন

সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে রুশ সামরিক বাহিনীর টিইউ-২২এম৩ মডেলের এই বিমানটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার আগেই বিমানের চার সদস্যের ক্রু বিশেষ পদ্ধতিতে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।

স্থানীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে ইঞ্জিন বিকল হওয়া বা কারিগরি ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছেন। নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন হঠাৎ করেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমানটি জনবসতি থেকে দূরে বিধ্বস্ত হওয়ায় মাটিতে কোনো ব্যক্তি বা স্থাপনার ক্ষতি হয়নি। এছাড়া দুর্ঘটনার সময় এতে কোনো যুদ্ধাস্ত্র বা লাইভ গোলাবারুদ ছিল না বলেও জানানো হয়েছে।

পড়ুন: আদ্‌-দ্বীনে শিশু মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষের: স্বাস্থ্যমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন