রাজশাহীর প্রথম শ্রেনীর চারঘাট পৌরসভা ভৌতিক বাজেট ষোষণা হয়েছে বলে দাবি পৌরবাসীর। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জান্নতুল ফেরদৌস বাজেট ঘোষণা করেন। এই প্রশাসক গত ২০২৪-২৫ এবং ২০২৬-২৭ বাজেট ঘোষণা করলেন। সেই সূত্রমতে পূনরাই নতুন সমালোচনার সৃষ্টি হয়। তাহলে তিনি যেনেশুনেই বিবিধ প্রস্তাবের মাধ্যমে বাজেট ঘোষণা দিচ্ছেন যা পৌরবাসীর সুফল না পেলেও অর্থ উত্তোলনে কোন বাঁধা থাকে না।
পৌরসভার আয়োজনে একটি উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়। ওই সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও টিএলসি’র সদস্যবৃৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতি ক্রমে ২০২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত মোট রাজস্ব, প্রকল্প ও উন্নয়ন আয় ৫৬ কোটি ৫৪ লক্ষ ১৯ হাজার ৫শত ৫৫টাকা। যার প্রস্তাবিত একই ধরা হয়েছে। প্রারান্তিক উদ্বুত্ত ২৮৬৮৩৭২৬৮৮ এবং সমাপনী স্থিতি একই টাকা বাজেট। ২০২৫-২৬ অর্থ বছরে সংশোধিত রাহস্ব, প্রকল্প ও উন্নয়ন আয় ৫কোটি ৭লক্ষ ৭৪ হাজার ৪শত ৫টাকা এবং ব্যয় ৮কোটি ১৪ লক্ষ ৯৮ হাজার ২মত ১৪ টাকা এবং প্রারান্তিক উদ্বৃত্ত ৫কোটি ৯৪ লক্ষ হাজার ৩২৩টাকা এবং সমাপনী স্থিতি ২কোটি ৮৬ লক্ষ ৮৩ হাজার ৭২৬ টাকা বাজেট প্রস্তুত করে বাজেট পরিষদের সভায় অনুমোদন করার জন্য সুপারিশ করা হয়।
গত ৯জুন ১৯৯৮ সালে রাজশাহীর চারঘাট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। তারপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২৫ ফ্রেব্রুয়ারী ১৯৯৯ ইং তারিখ। ২য় নির্বাচন ৬ অক্টোবর ২০০৪ ইং তারিখ, তয় নির্বাচন ১লা জানুয়ারী ২০১০, ৪র্থ ১২ ডিসেম্বর ২০১৫ এবং পঞ্চম নির্বাচন ৩০ ডিসেম্বর ২০২১ ইং তারিখ অনুষ্ঠিত হয়। ওই সময় থেকেই ভৌতিক বাজেটের মাধ্যমে উন্নয়নের কাজ গুলো চলমান থাকলেও কাজ শেষ হচ্ছে না।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সময়ের বাজেটের মাধ্যমে উন্নয়নের ছোঁয়ার কিছু চিত্র পরিবর্তন হলেও পৌরবাসীর দৈনন্দিন জীবনা যাত্রা সেকালের রয়ে গেছে। রাস্তাঘাট পাকাকরণ-ড্রেনেজ ব্যবস্থা, সুপ্রিয় পানি সরবরাহ, আলোকসজ্জা মান পরিবর্তন নেই। উন্নয়নের সুফল ভোগে বিবিধ অভিযোগ করেছে পৌরবাসী।
সভায় বিভিন্ন গনমাধ্যম প্রতিনিধিরা বিভিন্ন প্রকল্পের নামে বাজেট নিয়ে সমালোচনা করেন। বিগত সময়ে ওই সকল বরাদ্দে কোন সুফল পাইনি স্থানীয়রা। কিন্ত বিভিন্ন ভৌতিক বিল ভাউচারে অর্থ উত্তোলন করা হয়েছে। তবে উত্তোলনকৃত অর্থের যথাযথ ব্যাখ্যা নেই। এবারের বাজেটেও বিবিধ প্রস্তাব দেখিয়ে বাজেট অনুমোদন করা হয়েছে।
সার্বিক বিষয়ে নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জান্নতুল ফেরদৌস বলেন, এই বাজেটে সংশোধন করার সুযোগ রয়েছে। সভায় সে সকল প্রস্তবনা নিয়ে প্রশ্ন রয়েছে সেগুলো গুরত্ব সহকারে বিবেচনা করে পরিবর্তন করা হবে।
ওই সময় চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প: প: কর্মকর্তা ডাক্তার তৌফিক রেজা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, সমাজসেবা অফিসার রাসেদুজ্জামান, পৌর সহ প্রকৌশলী মজিবর রহমান, যুব উন্নয়ন অফিসার সরোউদ্দিন প্রমূখ।
পড়ুন:কলকাতায় মোশাররফ করিম দম্পতির ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা
দেখুন:ফুটবলের আড়ালে আসল যু/দ্ধ!
ইমি/


