বিজ্ঞাপন

কলকাতায় মোশাররফ করিম দম্পতির ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা

কলকাতায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইও ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লিখেন, রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ যাচ্ছিলেন মোশাররফ করিম। এসময় নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক মোশররাফ করিমকে ‘লাল বদর’ বলে গালাগালি করতে থাকে, তার দিকে তেড়ে যায়। এসময় মোশাররফ করিমের সাথে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরো কয়েকজন এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মোশাররফ করিম বা তার স্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন এনসিপির প্রভাবশালী নেতা রিফাত রশিদ। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, কলকাতায় আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ও বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মোশাররফ করিমের উপর কলকাতায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়েছে।

তিনি আরও লেখেন, ভারত সরকারকে স্পষ্ট বলতে চাই, আমাদের সময়ের শ্রেষ্ঠ নাট্যব্যক্তিত্ব আপনার টেরিটরিতে সস্ত্রীক হামলার শিকার হয়েছে, যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় এইটা দুই দেশের কালচারাল অঙ্গনে ভয়ংকর প্রবলেম ক্রিয়েট করবে। এইটা সামাল দিতে পারবেন না আপনারা। কলকাতার সাথে নাটক, সিনেমা ওয়েব সিরিজের যৌথ প্রজেক্ট বয়কটের ডাক দেয়ার আগে উপযুক্ত ব্যবস্থা নিন।

পড়ুন:বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে শুরুর একাদশে নেই ইয়ামাল

দেখুন:ফুটবলের আড়ালে আসল যু/দ্ধ! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন