বিজ্ঞাপন

রাত ১টায় ফ্রান্সের মুখোমুখি সেনেগাল

বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘আই’-এর ম্যাচে মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টায় মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং এবারের আসরের টাইটেল কন্টেন্ডার ফ্রান্স এবং আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল। নিউ ইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

ফ্রান্স-সেনেগালের নাম একসঙ্গে উচ্চারিত হলেই ফুটবলপ্রেমীদের মনে ভেসে ওঠে ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। দক্ষিণ কোরিয়ার সিউলে বিশ্বকাপে অভিষেক হওয়া সেনেগাল তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টি করেছিল।

পাপা বুবা দিয়োপের সেই গোল আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় ‘আপসেট’ হিসেবে বিবেচিত। এবারও যদি সেনেগাল একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারে, তাহলে তা হবে এবারের বিশ্বকাপের আরেকটি বড় চমক।

বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ নিয়ে মাঠে নামছে ফ্রান্স। দলের নেতৃত্বে থাকবেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে আক্রমণে থাকবেন উসমান ডেম্বেলে, মাইকেল ওলিস, ব্র্যাডলি বারকোলা ও দেজিরে দুয়ের মতো প্রতিভাবান ফুটবলাররা।

এদিকে, ফ্রান্সের ডিফেন্ডার উইলিয়াম সালিবা চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। এছাড়া জুলস কুন্দেও সুস্থ হয়ে দলে যোগ দিয়েছেন। এছাড়াও সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গেই অনুশীলনে সামান্য অস্বস্তি অনুভব করলেও ম্যাচে খেলতে কোনো সমস্যা হবে না বলে জানা গেছে।

ফ্রান্স এর সম্ভাব্য একাদশে রয়েছেন—মেইনিয়াঁ, কুন্দে, কোনাতে, সালিবা, হার্নান্দেজ, চুয়ামেনি, কামাভিঙ্গা, ওলিস, গ্রিজমান, ডেম্বেলে এবং এমবাপ্পে।

সেনেগালের সম্ভাব্য একাদশে রয়েছেন—এদুয়ার মেন্ডি, সাবালি, কুলিবালি, নিয়াকাতে, জ্যাকবস, ইদ্রিসা গেই, লামিন কামারা, পাপে সার, ইসমাইলা সার, সাদিও মানে, নিকোলাস জ্যাকসন।

বিজ্ঞাপন

পড়ুন : একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন