বিজ্ঞাপন

একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ

বিশ্বকাপ মাঠে গড়ানোর দিন ছয়েক পর অভিযান শুরু হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আর্জেন্টিনার বড় ভরসা অধিনায়ক লিওনেল মেসি চোট কাটিয়ে শুরুর একাদশে ফিরছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। একই সঙ্গে গোলপোস্টে দেখা যাবে এমিলিয়ানো মার্টিনেজকে। ডান হাতের আঙুলে চিড় ধরা পড়ায় প্রস্তুতি ম্যাচ ও বেশ কিছু অনুশীলন মিস করেছিলেন আর্জেন্টাইন “বাজপাখি”। তবে এখন তিনি পুরোপুরি ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন বলে জানা গেছে।

ডিফেন্সে একটি পজিশন নিয়ে এখনও ভাবনায় স্কালোনি। ডান প্রান্তে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল—কে শুরু করবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। যদিও মোলিনাই এগিয়ে আছেন।

চোট কাটিয়ে দলে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরো। তাকে রক্ষণে দেখা যাবে। তার সঙ্গী হিসেবে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির খেলার সম্ভাবনাই বেশি।

তবে বড় ধাক্কা এসেছে বাঁ প্রান্তে। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে কাফ মাংসপেশিতে চোট পাওয়ায় ছিটকে গেছেন নিকোলাস তাগলিয়াফিকো। তার জায়গায় খেলতে পারেন ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডে থাকছে পরিচিত ত্রয়ী—রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাদের সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় থাকবেন থিয়াগো আলমাদা।

অ্যাটাকিংয়ে মেসির সঙ্গী হিসেবে খেলবেন দুর্দান্ত ফর্মে থাকা লাওতারো মার্টিনেজ। গোড়ালির চোট কাটিয়ে ফিরলেও হুলিয়ান আলভারেজকে শুরুতে বেঞ্চে রাখার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের। ম্যাচ পরিস্থিতি অনুকূলে থাকলে তাকে মাঠে নামানো হতে পারে।

সম্ভাব্য একাদশ (আর্জেন্টিনা)

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা (বা গঞ্জালো মন্তিয়েল), ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

বিজ্ঞাপন

পড়ুন : নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন