বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের, চালক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছে।

নিহত পুলিশ সদস্য হলেন ট্রাফিক বিভাগের এটিএসআই (সহকারী টাউন সাব-ইন্সপেক্টর) মো. নুরুল ইসলাম। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) বিকেলে যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সায়দাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে দায়িত্ব পালন করছিলেন (এটিএসআই) মো. নুরুল ইসলাম। এ সময় ঢাকাগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে উল্টো লেন দিয়ে এসে ওভারটেক করার চেষ্টা করে। একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নুরুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, মহাসড়কে ট্রাকচাপায় এটিএসআই মো. নুরুল ইসলাম নিহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ট্রাকের চালক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বানেশ্বরের আমের হাটে মার্কিন রাষ্ট্রদূত, খোঁজ নিলেন দাম ও বাণিজ্যের চিত্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন