বিজ্ঞাপন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেমিনার ও গাছের চারা বিতরণ

বিশ্বব্যাংকের গ্রাউন্ডসওয়েল রিপোর্ট ২০২৪ অনুযায়ী ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ জলবায়ুজনিত কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হতে পারে, যার একটি বড় অংশ হবে নারী ও শিশু। সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেলে তলিয়ে যেতে পারে দক্ষিণাঞ্চলের প্রায় ২২ হাজার বর্গকিমি এলাকা। জলবায়ু পরিবর্তনের এই অভিঘাত সবচেয়ে বেশি অনুভব করছে নারী, শিশু, কৃষক এবং দরিদ্র জনগোষ্ঠী।

মঙ্গলবার বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবে জলবায়ু পরিবর্তনজনিত কারণে নারী ও শিশুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পরিবেশবান্ধব কৃষি উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার ও গাছের চারা বিতরণী অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রফেসর ড. এম এ ফারুক এসব তথ্য তুলে ধরেন।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশে জলবায়ু পরিবর্তনের কয়েকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত সাম্প্রতিক বছরগুলোতে দৃশ্যমান হচ্ছে। যেমন-২০২৪ সালে উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যায় ২০ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে প্রায় ৭ লাখ ৭২ হাজার শিশু ছিল। জাতিসংঘের ইউনিসেফ এর তথ্যমতে, ২০২৪ সালে জলবায়ুজনিত তাপপ্রবাহ, বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের প্রায় ৩৫ মিলিয়ন শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। ইউনিসেফের শিশুবিষয়ক ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী, বাংলাদেশের শিশুরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকির দিক থেকে বিশ্বের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ শিশুদের মধ্যে রয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্র অঞ্চলের ৮২ শতাংশেরও বেশি এলাকা বর্তমানে তীব্র পানিসংকটের মুখোমুখি।

ময়মনসিংহ জেলা এডাব সভাপতি খন্দকার ফারুক আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ ফয়সাল আহমেদ, ফিশারিজ টেকনোলজি বিভাগের ডক্টর মোহাম্মদ শাহেদ রেজা, ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা, এডাপ কর্মসূচির পরিচালক কাউসার আলম মুন্সী, দেশের সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সেলিনা পারভিন, মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার নাসিমা বেগম এ ছাড়াও অন্যান্য অতিথি ও প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে সাংবাদিক ও অন্যান্য অতিথিদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন