আর্জেন্টিনার প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে দেখালেন লিওনেল মেসি। তার পায়ের জাদুতে একের পর এক বিমোহিত হচ্ছেন ফুটবলপ্রেমিরা। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন জাদুকর–মেসি। ম্যাচের ৭৬ মিনিটে দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।
বিজ্ঞাপন
আবারও মেসি মোমেন্ট! ম্যাচের ৭৬ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ৩–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এটি বিশ্বকাপে মেসির ১৬তম গোল। এই গোলে মেসি ছাড়িয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫)। মেসি এখন ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসার পাশে অবস্থান করছেন।
হ্যাটট্রিকের পরপর ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় মেসিকে দেয়া হলো ‘স্ট্যান্ডিং অভেশন।’


