বিজ্ঞাপন

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের ওপর জোর শিক্ষামন্ত্রীর

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের বিশাল জনসংখ্যা একটি বড় সম্ভাবনা, আর এই জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন শিক্ষকরা। বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষা খাতে সরকার মোট বাজেটের ৫ শতাংশ বরাদ্দ দিয়েছে, যা যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি বলেন, শুধু উচ্চশিক্ষা নয়, দেশের উন্নয়নের জন্য কারিগরি শিক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে, যাতে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ডিগ্রি দেওয়া নয়, বরং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান করা। আজ যারা ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন, তারা ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শিক্ষাক্ষেত্রে গুরুত্বের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা বাধা থাকলেও সরকার কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে ক্ষমতায় এলে শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করার কথা তিনি তুলে ধরেন।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে কারিকুলাম ও সিলেবাসে পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষার দিকেও আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি দাবি করেন, অতীতে শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে, তবে বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে। শিক্ষাকে আনন্দমুখর পরিবেশে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ চলছে বলেও তিনি জানান।

বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু জুলাইয়ে

আগামী জুলাই মাসে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু হবে বলে সম্প্রতি জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া সারা দেশে মিড-ডে মিল চালু করা ও পাঠদানকে আধুনিক করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের (এক্সট্রা কারিকুলাম) দিকে গুরুত্ব দিতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, সেশনজট কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে পরীক্ষার ফলাফল হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

এহছানুল হক মিলন বলেন, এই ডিসেম্বরে স্কুলগুলোতে নতুন পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে হবে। এ জন্য শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-২০ তে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন