বিজ্ঞাপন

কালীগঞ্জ থানায় ওসির বিতর্কিত মতবিনিময়: আমন্ত্রণ পাননি টেলিভিশন ফোরামসহ স্থানীয় সাংবাদিকরা

ঝিনাইদহের কালীগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেছেন। তবে সভায় আমন্ত্রণের ক্ষেত্রে সমন্বয়হীনতা এবং সাংবাদিক সংগঠনের নেতৃত্ব সম্পর্কে ওসির অনবগতির বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, ঝিনাইদহের কালীগঞ্জের অনেক পেশাদার সাংবাদিক, যারা জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে নিয়মিত কাজ করছেন, তাদের অনেকেই এই মতবিনিময় সভার বিষয়টি আগে থেকে জানতেন না। স্থানীয়ভাবে কাজ করা অনেক সাংবাদিক এই আয়োজন সম্পর্কে অন্ধকারে ছিলেন।

গণমাধ্যমকর্মীদের অভিযোগ, পুলিশ প্রশাসন থেকে সবাইকে যথাযথভাবে অবহিত না করায় অনেক পেশাদার ও মাঠপর্যায়ের সাংবাদিক এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকতে পারেননি।

এদিকে ঝিনাইদহ সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘টেলিভিশন সাংবাদিক ফোরাম ’-এর সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পর্কে ওসি অবগত নন বলে মন্তব্য করেন। এবং কালীঞ্জের আরো ৩ ক্লাবের কেউই জানেন না। এতে উপস্থিত সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয় সাংবাদিকরা মনে করছেন, একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও পরিচিতি বৃদ্ধি করা জরুরি। কিন্তু সংগঠনের নেতৃত্ব সম্পর্কে অনবগতি এবং সবাইকে সমানভাবে না জানানোয় পুলিশের সাথে সাংবাদিকদের পেশাদার সম্পর্কের ক্ষেত্রে একটি দূরত্ব ও অস্বস্তি তৈরি হয়েছে।

সম্প্রতি এক নারী মাদক ব্যবসায়ীর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ওই নারী প্রকাশ্যে দাবি করেন, তিনি প্রতি মাসে থানার পুলিশকে ৬০ হাজার টাকা দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করেন। যদিও অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমন পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময় সভায় মাদক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের জবাবদিহিতা নিয়ে নানা প্রশ্ন উঠে আসে। স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদক ব্যবসায়ীর এমন বক্তব্যের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি।

সভায় ওসি বলেন, কালীগঞ্জ থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। কোনো অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

কালীগঞ্জের সাংবাদিক ও সচেতন মহল মনে করছেন, পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জনস্বার্থে কাজ করার জন্য অপরিহার্য। কিন্তু সাংবাদিক সংগঠনের নেতৃত্বকে না চেনা এবং অনেক পেশাদার সাংবাদিককে সভায় আমন্ত্রণ না জানানোয় এই মতবিনিময় সভাটি তার পূর্ণাঙ্গ উদ্দেশ্য অর্জন করতে পারেনি। তারা আশা করছেন, ভবিষ্যতে পুলিশ প্রশাসন সংবাদকর্মীদের মধ্যে বিভাজন তৈরি না করে সকল পেশাদার সাংবাদিকদের সাথে নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করবেন।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে দুটি বিদেশী অস্ত্র ৪টি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন