দিনাজপুরের হিলিতে অসাবধানতাবশত গ্যাসের চুলা ধরাতে গিয়ে এক মধ্যবয়সী নারী অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধ নারীর নাম তুলশী সরকার (৪৫)। তিনি চন্ডিপুর এলাকার প্রদীপ কুমার শীলের স্ত্রী। বর্তমানে তিনি হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রোগীর সজনেরা জানান, নিজ বাড়িতে অসাবধানতাবশত রান্নাঘরের গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ তুলশী সরকারের শরীরে আগুন লেগে যায়। এতে তার শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান:
”রোগীর শরীরের প্রায় ১৮ শতাংশ পুড়ে গেছে। হাসপাতালে আনার পরপরই তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
পড়ুন- অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-২০ তে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


