বিজ্ঞাপন

সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুর ২টায় এস এফ ওয়াশিং লিমিটেডের অভ্যন্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান দিগন্ত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান, স্বাস্থ্য পরিদর্শক নাজমা আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তার হোসেন, সেকমো মোঃ হারুন এবং এস এফ ওয়াশিং লিমিটেডের এজিএম (সহকারী মহাব্যবস্থাপক) আবু সাঈদ।

সভায় স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবার মানোন্নয়ন, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারকরণ এবং বিভিন্ন মৌসুমি রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষ করে চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান দিগন্ত। তিনি বলেন, “ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। তাই নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। কোথাও যেন তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, পরিচ্ছন্নতা ও সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবহেলা না করে সময়মতো চিকিৎসা গ্রহণ করলে ডেঙ্গুজনিত জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব।”

সভায় বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা মেনে চলা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। শেষে জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় ষাঁড়ের লড়াই দিয়ে জুয়া খেলা, ১৫ জন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন