বিজ্ঞাপন

নেত্রকোনায় ষাঁড়ের লড়াই দিয়ে জুয়া খেলা, ১৫ জন আটক

নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া খেলার অভিযোগে ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বুধবার (১৭ জুন) ভোরে সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনার পশ্চিম উলুয়াটীর আ. বারেক (৩৭), মো. কাজল মিয়া (৩৫), মো. রহিজ (৪৫), মন্টু রবি দাস (৪৫)। পূর্বধলার কান্দুলিয়া এলাকার মো. রাসেল (২৬), মো. শফিকুল (৪৫), মো. বেলাল হোসেন (৪৫), মো. রাব্বী মিয়া (২৫), মো. সুজন মাহমুদ (৩৫), মো. আল আমিন (৪০), আবুল কালাম (৪০)। পূর্বধলার হাটবারেংগার মো. রাসেল (৪০), বির বইরাটি এলাকার মো. এনামুল হক (৩০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নৌপাই এলাকার মো. কামাল মিয়া (৫০) ও মো. হারেজ মিয়া (৫০)।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অংকের নগদ দুই লাখ ৪৩ হাজার ছয়শত ৭০ টাকা, একটি পিকআপ ভ্যান এবং লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করা হয়।

নেত্রকোনা মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল দল রাত্রিকালীন ডিউটি পালন করছিল। ভোর সোয়া চারটার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নেত্রকোনা-মোহনগঞ্জ পাকা রাস্তা সংলগ্ন কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় জনৈক আরাধন বাবুর পতিত জমিতে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে জুয়ার আসর বসেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা একটি পিকআপ গাড়িতে ষাঁড়সহ পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ভোর পৌনে ৫টার দিকে তাদের আটক করতে সক্ষম হয়।

অভিযানকালে ধৃতদের তল্লাশি করে দুই লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়। এছাড়া একটি নীল রঙের পিকআপ এবং পিকআপের পেছনে রশি দিয়ে বাঁধা অবস্থায় পাঁচ ইঞ্চি শিং বিশিষ্ট আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা মূল্যের হালকা লাল রঙের ষাঁড় জব্দ করা হয়।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়য়, আটকদের জিজ্ঞাসাবাদে তারা ষাঁড় দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা পরিচালনার বিষয়টি স্বীকার করেছেন।এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের কড়া নজরদারি অব্যাহত আছে ওই প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

পড়ুন- তিস্তা মহাপরিকল্পনাসহ সরকারের নানা উন্নয়ন উদ্যোগের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন