দিনাজপুরের ঐতিহ্যবাহী সংস্কৃতিক সংগঠন নবরূপীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনাসভা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নবরূপীর সহ-সভাপতি মোঃ নাজমুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারণ সম্পাদক (ভারঃ) মোঃ আতিকুর রহমান নিউ। নবরূপীর সহ-সভাপতি মানস কুমার ভট্টাচার্য‘র সঞ্চালনায় আলোচ্যক হিসেবে আলোচনা করেন চেহেলগাজী শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক রোখশানা বিলকিস, দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শাহাজাহান সাজু।
নবরূপীর সংগীত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরহাদ আহমেদ এর পরিচালনায় সংগীত শিল্পি ডাঃ শহিদুল ইসলাম খান, সুমন কান্তি রায়, নজরুল ইসলাম নাজু, শিউলিদে, রনজিৎ কুমার রায়, ফরহাদ আহমেদ, নুরুল মতিন সৈকত, কোরাইশা আক্তার স্মৃতি, শফিকুল ইসলাম বকুল, রেখা সাহা, শিমুল কর্মকার, বিলকিস জান্নাত ও তুষার। তবলায় ছিলেন অলকেশ অধিকারী, রানা পণ্ডিত ও শিবেস। কবিতা আবৃত্তি করেন কবি ও গবেষক মোঃ জোবায়ের আলী জুয়েল, নবরূপীর নাট্য সম্পাদক মোঃ শামীম রাজা, সুর্বণা মুখার্জী ও নবরূপীর সাহিত্য ও পাঠাগার সম্পাদক ডাঃ খদিজা নাহিদ ইভা।
আলোচনা সভায় বক্তারা বলেন বাংলা ভাষার দুটি সূর্য্য, একটি বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে রবীন্দ্রণাথ ও নজরুল ইসলামকে বাদ দিয়ে সাহিত্য চর্চা করা সম্ভব নয়। যতদিন বাংলা ভাষা-ভাষী থাকবে ততদিন রবীন্দ্র-নজরুল আমাদের মাঝে বেঁচে থাকবেন। দুই কবি ছিলেন অসম্প্রদায়ীক ও সাম্যবাদী কবি। আমাদের প্রজন্ম সন্তানরা তাদের লালন-ধারণ করে যাবে।
পড়ুন:চুক্তির প্রভাবে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
দেখুন:সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আ/ক্র/ম/ণে নারীর মৃ/ত্যু
ইমি/


