বিজ্ঞাপন

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের পরিচিতি ও মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘পরিচিতি ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নোয়াখালী সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।

মতবিনিময় সভা প্রধান অতিথি মাহবুব আলমগীর আলো বলেন- বিগত ১৭ বছরে আমরা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি জনগনের রায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। এখন আমরা চাইলেই প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমরা প্রতিশোধ নিবো না। কারণ জনগনই ওই ফ্যাসিস্টদের বিতাড়িত করে আমাদের ওপর করা অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিয়েছেন। তারেক রহমানের প্ল্যান- সবার আগে বাংলাদেশ বাস্তবায়নে ছাত্রদলকে আরো ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহব্বান জানান তিনি।

পরিচিতি ও মতবিনিময় সভায় কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : স্লুইস গেট সংস্কার ও ‘ঢলক’ প্রথা বাতিলের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন