বিজ্ঞাপন

কুষ্টিয়ার দৌলতপুরে চা দোকানির রক্তাক্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে সামিরুল শাহ (৬০) নামে এক চা দোকানির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশের একটি মাচাংয়ের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সামিরুল তেকালা পশ্চিমপাড়া এলাকার মৃত বিছার উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, স্থানীয়রা আজ সকালে ঘটনাস্থলে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, নিহতের শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

পড়ুন : দেশের বাজারে কমল সোনার দাম

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন