বিজ্ঞাপন

দিনাজপুরে ফুলবাড়ীতে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে এক ছাত্রের মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে বিপ্লব চন্দ্র আবির (১৬) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত বিপ্লব চন্দ্র আবির উপজেলার আলাদিপুর ইউনিয়নের গকুল গ্রামের বিজন মন্ডল এর পুত্র ও ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টায় বিদ্যালয় ছুটি হওয়ার পর বিপ্লব তার ৪ বন্ধুকে নিয়ে বিদ্যালয়ের অভ্যন্তরে থাকা পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তার চার বন্ধু পুকুর থেকে উঠে এলেও বিপ্লব আর উপরে উঠতে পারেনি। পরে তাকে খুঁজে না পেয়ে সহপাঠীরা বিষয়টি শিক্ষক ও স্থানীয়দের জানায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা পুকুরে তল্লাশি চালিয়ে প্রায় ৬ ঘন্টা পর বিপ্লবকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, শিক্ষক ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা তাদের একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল লতিফ ঘটনাটি নিশ্চিত করে জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বন্ধুর বাড়ি বেড়াতে এসে চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু নিহত, একজন আহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন