বিজ্ঞাপন

পাথরঘাটায় বৃষ্টির অন্ধকারে সরকারি খাস জমি দখলের অপচেষ্টা : মারুফ চৌধুরী

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে গভীর রাতের প্রবল বর্ষণ ও অন্ধকারকে পুঁজি করে সরকারি খাস জমি দখলের এক ন্যক্কারজনক অপচেষ্টা চালায় একটি প্রভাবশালী দখলদার চক্র। তবে স্থানীয় জনসাধারণের তৎপরতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাথরঘাটা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মারুফ চৌধুরীর দৃঢ় নেতৃত্বে সেই অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ জুন দিবাগত গভীর রাতে যখন চারদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তখন দখলদার চক্রটি পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্রিজের ঢাল সংলগ্ন সরকারি খাস জমিতে গোপনে ঘর নির্মাণ শুরু করে। রাতের অন্ধকার এবং প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে তারা সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালায়।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মারুফ চৌধুরী। প্রবল বৃষ্টি উপেক্ষা করে তিনি সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করেন এবং দখলদারদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে জনতার উপস্থিতিতে অবৈধভাবে নির্মিত ঘরটি অপসারণ করা হয় এবং সরকারি জমি সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়।

এ বিষয়ে মারুফ চৌধুরী বলেন, “সরকারি সম্পদ জনগণের সম্পদ। রাতের আঁধার, প্রভাব কিংবা কোনো কৌশল ব্যবহার করে সরকারি জমি দখলের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দখলবাজ, ভূমিখেকো ও অসাধু চক্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকব। কোনোভাবেই সরকারি সম্পত্তি বেদখল হতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে সচেতন নাগরিকদের সব সময় সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, গভীর রাতে বৃষ্টির মধ্যেও মারুফ চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে ঘটনাস্থলে ছুটে আসা সচেতন এলাকাবাসীর ভূয়সী প্রশংসা করেন তিনি এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, সময়োপযোগী ও সাহসী পদক্ষেপের কারণে সরকারি খাস জমি দখলের অপচেষ্টা নস্যাৎ হয়েছে। এ জন্য তারা মারুফ চৌধুরী এবং দখলবিরোধী অভিযানে অংশ নেওয়া সকল সচেতন নাগরিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সীমান্তে মাইক্রোবাসে মাদকের চালান, বিজিবির হাতে আটক চালক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন