বিজ্ঞাপন

দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৯ জুন ২০২৬) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপি এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শিক্ষাশিবিরের দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ শোয়াইবুর রহমান।

শিক্ষাশিবিরে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির মোঃ আনোয়ারুল ইসলাম।

ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষন ও মানোন্নয়ন বিষয়ের উপর আলোচনা করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।দিনাজপুর শহর জামায়াতের আমির মোঃ সিরাজুল সালেহীনের সভাপতিত্বে ও শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় শিক্ষাশিবিরে গ্রুপভিত্তিক আলোচনা করেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ তোজাম্মেল হক বকুল, মোঃ সোহেল রানা, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোল্লা মোঃ তোয়াব আলী ও পেশাজীবী ওয়ার্ডের আমির মোঃ তৌহিদুল ইসলাম।

শিক্ষাশিবিরে সমাপনী বক্তব্য রাখেন দিনাজপুর শহর জামায়াতের আমির মোঃ সিরাজুস সালেহীন।

কর্মী শিক্ষাশিবিরে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের অর্ধশতাধিক অগ্রসর কর্মী অংশগ্রহণ করেন। মুনাজাতের মাধ্যমে শিক্ষাশিবির শেষ করা হয়।

পড়ুন- সরকার ইতিমধ্যেই বিভিন্ন অঘটন ঘটিয়ে ফেলেছে : ড. শফিকুর রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন