জামালপুর পৌর শহরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে খাইরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৯ জুন) দুপুরে শহরের কাজীরআখ এলাকায় এঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,’শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় প্রতিবেশী খাইরুল কৌশলে প্রতিবন্ধী কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে কিশোরীর পরনের কাপড় পানি দিয়ে পরিষ্কার করে নিতে পরিয়ে দেন। এই ঘটনা দেখে ওই কিশোরীর পরিবারের সদস্যরা স্থানীয়দের জানালে অভিযুক্তকে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।’
জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক এস এম নূর মোহাম্মদ বলেন,’ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।’


