বিজ্ঞাপন

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় নিজ শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, শুক্রবার দুপুরে গাওপাড়া ঢালান এলাকার স্বামী রাহুল রাহাত ও স্ত্রী লিজা খাতুন দুপুরের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। বিকেল চারটা দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করে। কিন্তু ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হলে পরবর্তীতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তারা।

এসময় ঘরের তিরের সাথে ওড়না পেঁচিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবার ও এলাকাবাসীরা। এসময় পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে একমাস আগে রাহুল রাহাত ও লিজা খাতুন প্রেম করে বিয়ে করে। এ নিয়ে কোন দ্বন্দের কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : ভাইয়ের কোলে শুয়ে মামলা করতে এলেন মাথার খুলি ভেঙে যাওয়া নাছিমা


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন