নাটোরের গুরুদাসপুরে ঐতিহ্যবাহী চলনবিল বিলশা পর্যটন কেন্দ্রে উচ্চ শব্দে মাইকে গান বাজানোর দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।শুক্রবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম এবং গুরুদাসপুর থানা পুলিশের সদস্যরা।
জানা গেছে, বর্ষায় পর্যটন কেন্দ্রে পরিবেশ দূষণ ও দর্শনার্থীদের শান্তি নষ্ট করে অতি উচ্চ শব্দে মাইকে গান বাজানো হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে মোবাইল কোর্ট অভিযান চালায় এবং উচ্চ শব্দে গান বাজানোর বিভিন্ন মালামাল ও সরঞ্জামাদি আটক করে।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, চলনবিল পর্যটন কেন্দ্রের পরিবেশ শান্ত ও দর্শনার্থী বান্ধব রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পড়ুন : পাটুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়ল যাত্রীবাহী বাস


