বিজ্ঞাপন

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

দেশের সব শপিংমল ও দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সেই সঙ্গে সন্ধ্যা ৭টার পর দোকানপাট ও শপিংমলে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা ওই নির্দেশনায় বলা হয়, গত ১১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ৯টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। তবে বুধবার থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা, সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধকরণ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে জানিয়ে নির্দেশনায় আরও বলা হয়, খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান ইত্যাদি এই নির্দেশনার আওতাবহির্ভূত থাকবে।

এই অবস্থায় বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার পাশাপাশি সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধকরণ, সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখা এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান বা অনুষ্ঠিতব্য মেলা কিংবা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চীনের অর্থনীতিকে বদলে দেওয়ার নায়ক সাবেক প্রধানমন্ত্রী ঝু মারা গেছেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন