বিজ্ঞাপন

কালিয়াকৈরে তরুণের মৃত্যুর অভিযোগ, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডালজোড়া ইউনিয়নের আদাবর গ্রামে ফাহিম (১৯) নামে এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) ভোরে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত ফাহিম ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। শনিবার ভোরে নিজ কক্ষে তাকে অচেতন অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ফাহিম শান্ত ও ভদ্র স্বভাবের একজন তরুণ ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।

পড়ুন:আজও রহস্য ঘেরা সিরাজগঞ্জে বেহুলার বাড়ি,ডুবন্ত সোনার নৌকা ও জীয়ন কূপ নিয়ে

দেখুন:ব্রাজিলের হেক্সা মিশন ঘিরে ভক্তদের উল্লাস

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন