বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি: সভাপতি দিদার, সাধারণ সম্পাদক ডালিম

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের(এসআরএফ) ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের মো. দিদারুল আলম ও দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম।
শনিবার ঢাকা ক্লাবে এসআরএফের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা উপ কমিটির প্রধান মাজহারুল হক মান্না নতুন কমিটি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নতুন কার্য নির্বাহী কমিটির সহ সভাপতি কালবেলার হেড অব নিউজ কবির হোসেন, যুগ্ন সম্পাদক বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এজাজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে স্টার নিউজের ইমন মাহমুদ,সাংগঠনিক সম্পাদক পদে কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার, দপ্তর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডি নিউজের স্টাফ রিপোর্টার ইমরান নাফিজ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ডেইলী স্টারের সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।

কার্য নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত ৫ জন হলেন, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না,চ্যানেল আগামীর সময়ের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ গোলাম রব্বানী,দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সৈয়দা সাবরিনা মজুমদার নির্বাচিত হয়েছেন।

এসআরএফের বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রহমান রানার সভাপতিত্বে এজিএমে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম,বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল,সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

পড়ুন:ফের কমল স্বর্ণের দাম

দেখুন:ব্রাজিলের হেক্সা মিশন ঘিরে ভক্তদের উল্লাস

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন