রাজশাহী নগরীর সাহেববাজার জুয়েলার্স দোকানে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে প্রায় তশত ভরি স্বর্ণালংকার লুট করেছে বলে ধারনা করা হচ্ছে। আরএমপি বোয়ালিয় থানা পুলিশের ধারণা করে বলেছে, দুর্বৃত্তরা আফিয়া জুয়েলার্সের তালা ভেঙে কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে এবং সিন্দুক ভেঙে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ওই চক্রের চুরি শেষে আফিয়া জুয়েলার্সে তালা লাগিয়ে নিরাপদ স্থানে আত্মগোপন করেছে।
প্রসঙ্গত, পুলিশ, ব্যবসায়ী এবং স্থানীয় সুত্রমতে, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দোকানে স্বর্ণালঙ্কার ডাকাতি করেঠেছে। ওই ঘটনাটি শনিবার সকালে দোকান খোলার সময় দেখা যায় আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্সের মধ্যবর্তী পার্টিশন দেয়াল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে।
কারুশ্রী জুয়েলার্সে মালিক তূর্য সরকার জানায়, সকালে দোকান খুলতে এসে ভেতরের এলোমেলো অবস্থা দেখে ডাকাতির বিষয়টি নিশ্চিত হয়েছে তিনি। পরে আশপাশের ব্যবসায়ীরাও ঘটনাস্থলে ভিড় করে এবং স্বর্ণ ব্যবসায়ীরা তাদের সব দোকান বন্ধ করে প্রতিবাদ জানায়। ব্যবসায়ীরা মনে করছেন, এটি পরিকল্পিত সংঘবদ্ধ ডাকাতি।
দোকানের অবকাঠামো এবং ভেতরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ওই চক্রেটি জানতো। ঘটনার প্রতিবাদে দুপুরে জুয়েলার্স সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিলও করা হয়। লুট হওয়া স্বর্ণালঙ্কার ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার না হলে দোকান বন্ধ রাখা বলে ব্যবসায়ীরা ঘোষনা দেন।
বোয়ালিয়া থানা ওসি রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর স্বর্ণপট্টি এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
পড়ুন- শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রী
ভ্যান্স নন, ইরানের সঙ্গে আলোচনায় সুইজারল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত


