বিজ্ঞাপন

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে

রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার সমাবর্তন অনুষ্ঠান রিয়াদের হলি ডে ইন হোটেল এর হল রুমে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রিয় গ্যাজুয়েট,স্বপ্ন দেখতে শেখো,সাহস নিয়ে এগিয়ে চলো এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজের দেশ ও সমাজের কল্যাণে কাজ করো।তোমাদের ভবিষ্যৎ হোক উজ্জ্বল ও গৌরবময়।

স্কুলের চেয়ারম‍্যান ডা: মোহাম্মদ মহসিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্কুলের বোর্ড অব ডাইরেক্টর ড: আবদুল্লাহ আল ওয়াদুদ, ইন্জিনিয়ার ইয়াছিন , জনাব নুরুন্নবী জারিফ এবং প্রিন্সিপাল ইকবাল শেখ সহ সমাবর্তন নেয়া, বাংলাদেশ পাকিস্তান ও সুদানের ৬৫ জন ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যগন এবং স্কুলের সম্মানিত শিক্ষকগন।


কি নোট স্পিকার হিসেবে ছিলেন ড: এ এইচ এম মেহবুব আনওয়ার।পরিশেষে প্রধান অতিথি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ প্রদান করেন।

পড়ুন- ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন