বিজ্ঞাপন

‎জাতীয় কুইজ প্রতিযোগিতায় তৃতীয় হওয়া তাহসিনকে সংবর্ধনা দিল কুড়িগ্রাম জেলা ছাত্রদল

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা (সাধারণ জ্ঞান) বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেধাবী শিক্ষার্থী মোঃ তাহসিন আবরার জারিফকে শুভেচ্ছা স্মারক ও শিক্ষা উপকরণ প্রদান করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।

‎শনিবার ২০ জুন রাতে তাহসিনের হাতে এ শুভেচ্ছা স্মারক ও শিক্ষা উপকরন সামগ্রী তুলে দেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশরাফুল হক বিপুল ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানাসহ নেতৃবৃন্দ।

‎এ সময় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি হুমরান হাসনাত হিরক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী এবং সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সর্বশেষে শিক্ষার্থী তাহসিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষা ও মেধাভিত্তিক কর্মকাণ্ডে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বলেন,তাহসিন আবরার জারিফের এই অর্জন শুধু তার পরিবারের নয়, সমগ্র কুড়িগ্রামবাসীর জন্য গর্বের। তার এ সাফল্য জেলার অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।

বিজ্ঞাপন

‎পড়ুন : পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে সাংসদ নওশাদ জমিরের মতবিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন