জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা (সাধারণ জ্ঞান) বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেধাবী শিক্ষার্থী মোঃ তাহসিন আবরার জারিফকে শুভেচ্ছা স্মারক ও শিক্ষা উপকরণ প্রদান করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
শনিবার ২০ জুন রাতে তাহসিনের হাতে এ শুভেচ্ছা স্মারক ও শিক্ষা উপকরন সামগ্রী তুলে দেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশরাফুল হক বিপুল ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানাসহ নেতৃবৃন্দ।
এ সময় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি হুমরান হাসনাত হিরক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী এবং সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষে শিক্ষার্থী তাহসিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষা ও মেধাভিত্তিক কর্মকাণ্ডে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বলেন,তাহসিন আবরার জারিফের এই অর্জন শুধু তার পরিবারের নয়, সমগ্র কুড়িগ্রামবাসীর জন্য গর্বের। তার এ সাফল্য জেলার অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।
পড়ুন : পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে সাংসদ নওশাদ জমিরের মতবিনিময়


