লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি-র জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত বিশেষ সভায় ১৫ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
জেলা কমিটির আহ্বায়ক মো. নুরুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর সভাপতি রেজাউল করিম লিটন।
বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির উপদেষ্টা ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলতাব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাসেম, নোয়াখালী জেলা সভাপতি এএনএম সেলিম, চাঁদপুর জেলা সভাপতি সুলতান মাহমুদসহ অন্যরা।
সভা শেষে ১৫ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে টি এস মনোয়ার হোসেন সভাপতি এবং হারুনুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন: ১২ বছরের অপেক্ষার অবসান, নকআউটে জার্মানি


