একাত্তর দমে না, একাত্তর থামে না শ্লোগান দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রানীপুরা এলাকার এতিমখানার শিশুদের নিয়ে পালিত হয়েছে ৭১ টিভির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষ্যে রবিবার দুপুরে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার রানীপুরা এতিমখানা মিলনায়তনে এতিম শিশুদের নিয়ে রূপগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া শেষে ১৪ পাউন্ড কেক কেটে একাত্তর টিভির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠান শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় ৭১ টিভির সাংবাদিক রিয়াজ হোসেনের সভাপতিত্বে ও নাগরিক টিভির সাংবাদিক মাহবুব আলম প্রিয়’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোফাজ্জল হোসেন স্বপন, রানীপুরা আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সহিদ হোসাইন, এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মাজেদ, রূপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও মোহনা টিভির সাংবাদিক ছাত্তার আলী সোহেল, কালের কন্ঠের সাংবাদিক রাসেল আহমেদ,যুমনা টিভির সাংবাদিক জয়নাল আবেদীন জয়,দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ, জাগো নিউজের সাংবাদিক নাজমুল হুদা,যায়যায়দিনের সাংবাদিক রিপন মিয়া, রূপালী বাংলাদেশের সাংবাদিক রাকিবুল ইসলাম, গ্লোবাল টিভির সাংবাদিক এনামুল হক,এটিএন বাংলার সাংবাদিক রাজু আহমেদ, মুভি বাংলার সুলতান মহিউদ্দিন, চ্যানেল নাইনের শাওন গাজী প্রমূখ।
এ সময় বক্তারা ৭১ টিভি ও রূপগঞ্জ প্রতিনিধির সাংবাদিকতায় অবদান বিষয়ে স্মৃতিচারন করে ভুয়সী প্রশংসাসহ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
পড়ুন- অর্থনৈতিক সংকট সমাধানে ২ বছর সময় প্রয়োজন : অর্থমন্ত্রী


