“দমে না, থামে না” স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে একাত্তর টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে ধামরাই প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি আব্দুল আহাদ বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহামেদ রাফি, ধামরাই থানার ওসি অপারেশন দেবাশীষ সানা, একাত্তর টিভির ধামরাই প্রতিনিধি মো: রাসেল হোসেন, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমাসহ রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
বক্তারা বলেন, একাত্তর টেলিভিশন ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে চ্যানেলটি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও দেশ, জনগণ ও সত্যের পক্ষে থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করে আরও এগিয়ে যাবে একাত্তর টেলিভিশন।
অনুষ্ঠানে ধামরাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে কেক কেটে একাত্তর টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
পড়ুন : জামালপুরে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক-২


