বিজ্ঞাপন

বিএনপির সংসদ সদস্যের ছেলেকে আটকের পর আনা হয়েছে ডিএমপির ডিবি হেফাজতে

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। পরে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর (ডিএমপি) গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আজ রোববার পুলিশ সদর দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

রবিবার (২১ জুন) দুপুরে রাজধানী বাড়িধারা বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, খায়রুল ইসলাম সজিবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রনালসহ জেলা পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে নিয়ে আসা হয়। পুলিশ সুপারের তৃতীয় তলায় অবস্থিত ডিবি কার্যালয়ে এনে তাকে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য খায়রুল ইসলাম সজিবকে রাজধানীর ডিএমপি (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, তার বিরুদ্ধে যে সব অভিযোগ এসেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। যদি অভিযোগের সত্যতা মিলে তবে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে যোগ করেন এই কর্মকর্তা।

তবে জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের বড় ছেলে জেলা যুবদলের জেষ্ঠ আহবায়ক খায়রুল ইসলাম সজিব পাচঁ আগষ্ট পটপরিবর্তনের পর বিভিন্ন মানুষের নামে মামলা দিয়ে মামলা বাণিজ্য, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের পর বিভিন্ন শিল্প্রপতিষ্ঠানের মালিকদের ভয়ভীতি দেখিয়ে হয়রানী, ওয়েস্টিজ মালামালের ব্যবসা দখল, নিয়ন্ত্রন করা, মেঘনা শিল্প্আঞ্চলের গড়ে উঠা সকল শিল্পপ্রতিষ্ঠানে কারখানায় স্বশরীরে গিয়ে ঠিকাদারি, ওয়েস্টেজ ব্যবসাসহ একক নিয়ন্ত্রনের অভিযোগ রয়েছে। এছাড়া খায়রুল ইসলাম সজিবের বিরুদ্ধে বড় কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের মালিকরা স্বরাস্ট্র মন্ত্রনালয়সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

তবে সরকারে একটি গোয়েন্দা সংস্থার সুত্র জানায়, সজিবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারনেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পড়ুন : তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন