বিজ্ঞাপন

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

‎কুড়িগ্রামে নারী ও কন্যাশশিুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জামান হোটেল মিলনায়তনে ‎‎জেন্ডার জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি,কুড়িগ্রাম আয়োজন করে।

বিজ্ঞাপন


‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলনে কুড়িগ্রাম সদর উপজেলার (ভারপ্রাপ্ত) নিবার্হী কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি বলনে, নারীর প্রতি সহিংসতা কেবলই একটি আইনি সমস্যা নয়, এটি একটি সামাজকি ব্যাধি। সমাজ থেকে এই অন্ধকার দূর করতে হলে শুধু আইন প্রয়োগ যথষ্টে নয়; প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে ব্যাপক সামাজকি সচতেনতা। উপজেলা উশাসনরে পক্ষ থেকে আমরা নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।


‎তিনি আরও বলনে, সরকারি হেল্পলাইন নম্বরসমূহ ১০৯, ৯৯৯ এবং ১০৯৮-এর প্রচার ও বিস্তৃত করা হবে। যাতে ভুক্তভোগী নারীরা দ্রুত প্রয়োজনীয় আইনি সহায়তা পেতে পারনে। এ সময় তিনি ভুক্তভোগীদরে সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংগঠন গুলোকে এ বিষয়ে আরো গুরুত্ব দিয়ে এবং একেবারে তৃণমূল পর্যায়ে কার্যক্রম পরিচালনার আহবান জানান।


সভায় আরও জানানো হয়,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২৪সালের তথ্যানুযায়ী দেশে ৭৬% নারী জীবনে এক বার নির্যাতনের,৪৯% নারী শারিরিক ও মানসিক সহিংসতা,গড়ে ৩জনের মধ্যে একজন নারী বিবাহিত জীবনে যৌন নির্যাতনের স্বীকার হয়। এছাড়াও ৬৪% নারী সহিংসতার ঘটনা কাউকে বলে না,৭দশমিক ২ ভাগ গর্ভবতি নারী শারিরিক সহিংসতার শিকার এবং ৫০% নারী জানেনা কোথায় রিপোর্ট করতে হয়।


নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে বাল্যবিয়ে বন্ধ,মাদক নির্মূল এবং নারীদের পারিবারিক কাজ শেষে দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করার উপর গুরুত্ব দেন। এছাড়াও অভিভাবক,সন্তানদের নিয়ে সচেনতা বৃদ্ধির জন্য মাঠ সমাবেশ করার আহবান জানান আলোচকরা।


‎‎জেন্ডার জাষ্টিস অ্যান্ড ডাইভারসটি কর্মসূচির আঞ্চলকি ব্যবস্থাপক মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই এডভোকেসি ডায়লগ সভায় প্রধানের দায়িত্ব পালন করেন ব্র্যাক ডিস্ট্রিক্টি কো-অর্ডিনেটের সৈয়দ ফাহিদ হাসান।


‎‎এডভোকেসি ডায়লগে আরো উপস্থতি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জয়ন্তি রাণী,সদর মৎস্য কর্মকর্তা ইসমত আরা,সদর সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানসহ সরকারি-বেসরসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,নারী নেতৃত্ববৃন্দ,কাজী এবং গণমাধ্যমকর্মী।

পড়ুন- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন