বিজ্ঞাপন

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, সর্বোচ্চ প্রস্তুতিতে জেলা প্রশাসন

‎আবহাওয়ার পূর্বাভাস এবং পাহাড়ি ঢলের কারণে আগামী কয়েকদিনের মধ্যে সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় পানি বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

‎জেলা প্রশাসন থেকে দুর্যোগ প্রস্তুতির কার্যক্রম হিসেবে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ২৭.০৪.২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুসারে ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয়গুলোর অধীনে ১-১.৫ মাসের ত্রাণ মজুত আছে; আরো অধিক সময়ের জন্য ত্রাণের ব্যবস্থা করার জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেয়া হয়েছে।

‎প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুতি, স্বেচ্ছাসেবক টিম গঠন, মেডিকেল টিম গঠন, পানি বিশুদ্ধকরণ টেবলেট সংরক্ষণ, নৌযান প্রস্তুত রাখাসহ সকল দপ্তর সতর্ক অবস্থায় রয়েছে। যেকোন স্থান দুর্যোগে আক্রান্ত হওয়ামাত্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎নদীর পানির লেভেল হ্রাস বৃদ্ধির তথ্য নিয়মিত প্রদান ও প্রকাশের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল দপ্তরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে কার্যক্রম গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।

‎জেলা প্রশাসনের দূর্যোগ বিষয়ে সার্বিক যোগাযোগের জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে। কন্ট্রোলরুমের নাম্বার: ০১৬৮১-৩১৭১৯১।
‎সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

‎পড়ুন : সাধারণ ও মাদ্রাসা শিক্ষায় অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন