বিজ্ঞাপন

পাগলা শিয়ালের আক্রমনে পঞ্চগড়ে ৫ জন আহত, একটি শিয়ালকে পিটিয়ে হত্যা

পঞ্চগড় সদর উপজেলার ১ নম্বর অমরখানা ইউনিয়নের জগদল উত্তর গোয়ালপাড়া গ্রামে পাগলা শিয়ালের হামলায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল ও বিকেলে পৃথক সময়ে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা একটি শিয়ালকে পিটিয়ে হত্যা করলেও অপরটি পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জগদল উত্তর গোয়ালপাড়া গ্রামে বাড়ির পাশে খেলাধুলা করছিল পাঁচ বছর বয়সী এক শিশু জুই আক্তার। এ সময় হঠাৎ একটি শিয়াল শিশুটির ওপর হামলা চালিয়ে তাকে পাশের চা-বাগানের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।

এরপর বিকেলে একই এলাকায় আবারও শিয়ালের হামলার ঘটনা ঘটে। এতে ইসমাইল হোসেন (৪০), বেলাল হোসেন (৪৫), মফিজ উদ্দিন (৫২) ও আব্দুর রাজ্জাক (৫০) আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়ালগুলো অস্বাভাবিক আচরণ করছিল এবং মানুষের ওপর বারবার আক্রমণ চালাচ্ছিল। একপর্যায়ে স্থানীয়রা একটি শিয়ালকে ধরে পিটিয়ে হত্যা করেন। তবে অপর শিয়ালটি পালিয়ে যায়।

আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোখলেছুর রহমান জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকা প্রদান করা হচ্ছে। আহতদের মধ্যে দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা পালিয়ে যাওয়া শিয়ালটিকে দ্রুত আটক এবং এলাকায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : গবেষণার জন্য ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন বিএলআরআইয়ে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন