ম্যাচের শুরুর ৩ মিনিটেই লাওতারো মার্তিনেজ বক্সের ভেতর ফাউলের শিকার হলে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে সেই স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি। ডান দিকের পোস্টের বাইরে বল মেরে গোলবঞ্চিত হলেন তিনি।
মার্তিনেজকে বক্সের ভেতর ফাউল করেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ—ভিএআরের রায়। ফলে আর্জেন্টিনা পেল পেনাল্টি। কিন্তু পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। পোস্টের বাইরে পেনাল্টি শট মেসির! তাঁর ডান দিকের পোস্টের বাইরে বল মারলেন!
৩ মিনিটে বক্সের ভেতর ভালো সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনা স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে বল রাখতে পারেননি।
ডালাস স্টেডিয়ামে শুরু হলো আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ। আকাশি–সাদা ও লাল জার্সিতে কানায় কানায় পরিপূর্ণ ৮০ হাজার আসন।
বিশ্বকাপে এতদিন ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুটি পেনাল্টি মিস করেছিলেন মেসি।
আজ অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে অনাকাঙ্খিত রেকর্ডটি রেকর্ডটি একার দখলে নিলেন। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড মেসির।
২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ড, ২০২২ বিশ্বকাপে পোল্যান্ড এবং এবার অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন।
প্রথম দুবার গোলকিপার তাঁর শট ঠেকান। এবার মেরেছেন পোস্টের বাইরে।
আলজেরিয়া ম্যাচ থেকে একটি পরিবর্তন নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নামছেন নাহুয়েল মলিনা।
আর্জেন্টিনা একাদশ : এমি মার্তিনেজ, মলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, মেদিনা, দি পল, এঞ্জো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, আলমাদা, মেসি, লাওতারো মার্তিনেজ


