বিজ্ঞাপন

বিশ্বকাপে অমরত্বের স্বীকৃতি মেসির

রেকর্ডের অন্য নাম লিওনেল মেসি। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই তিনি স্পর্শ করেছেন মিরোস্লাভ ক্লোসার সবচেয়ে বেশি গোলের রেকর্ড। দুজনের গোল ছিল ১৬। আজ অস্ট্রিয়ার বিপক্ষে শুরুতেই ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এসেছিল মেসির সামনে। ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর লাওতারো মার্তিনেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

কিন্তু পেনাল্টি থেকে গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এককভাবে নিজের করে নিতে ব্যর্থ হন মেসি। তবে সে যাত্রায় না পারলেও, ম্যাচের ৩৮ মিনিটে ঠিকই রেকর্ডটা নিজের করে নিয়েছেন তিনি। মেসির গোল এখন রেকর্ড ১৭টি। ১৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে জার্মান কিংবদন্তি ক্লোসা।

লিওনেল মেসি টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাসের অন্যতম বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন। তিনি এখন বিশ্বকাপে টানা সর্বাধিক ম্যাচে গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে। এর আগে এই কীর্তি গড়েছিল ফরাসি কিংবদন্তি জাঁ ফঁতে এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি জর্জিনিও।

ইতিহাস আর অমরত্ব পাওয়ার মাঝে একটা ঝড় বয়ে গেল। সেই ঝড়টা এলো অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের নবম মিনিটে। শেষ বিশ্বকাপ থেকে এবারের আসর, মেসির পায়ে দেখা মেলে স্রেফ জাদু। মাঠে দাপিয়ে বেড়ানো সেই মেসি ভুল করবেন তা যেন কল্পনার বাইরে! কিন্তু মেসিও ভুল করলেন। প্রমাণ করলেন, তিনিও মানুষ।

নবম মিনিটে পেনাল্টি মিস করে নিজের মুখটাকেই দেখাতে চাইলেন না এলএমটেন। মেসি আসলে পেনাল্টির জন্য প্রস্তুত ছিলেন কিনা সেটাই বিরাট প্রশ্নের! সেই প্রশ্ন আর উত্তর খোঁজার সময়টা আপাতত তোলা থাক।

কিন্তু ম্যাচের ৩৭ মিনিটে মেসি যা করলেন তা তো ইতিহাসের অক্ষয় কালিতে লিখা হয়ে গেল। বক্সের ভেতরে সতীর্থ মেদিনার বাড়ানো পাস ফাঁকায় পেয়ে যান। এবার আর কোনো ভুল নয়। এবার কেবলই লক্ষ্যভেদ করার পালা। সেই বাঁপায়ের একটু বাকানো শট। গোলরক্ষক ঝাপিয়ে মেসি গোলা আটকাতে পারেন না।

মেসি ছুঁয়ে ফেললেন রেকর্ডের সপ্তমস্বর্গ। পেয়ে গেলেন অমরত্বের স্বীকৃতি। যা শুধু তাকেই মানায়। অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল করার মহাকীর্তি করেছেন মেসি। তার মোট গোল সংখ্যা এখন ১৭।

জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে মেসি এককভাবে এখন গোল সংখ্যার সিংহাসনে।

এছাড়া আর্জেন্টাইন সুপারস্টার টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন। বিশ্বকাপে টানা সর্বাধিক ম্যাচে গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফরাসি কিংবদন্তি জাঁ ফঁতে এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি জর্জিনিও।

ইতিহাসের পাতায় জায়গা পেতে মেসিকে শুরুর ঝড়টা সামলাতে হয়েছে। কেননা পেনাল্টি মিস করে বিব্রতকর রেকর্ডকেও সঙ্গী করেছেন। বিশ্বকাপে সর্বাধিক গোলের পাশাপাশি সবচেয়ে বেশি পেনাল্টি মিসও মেসির। সব মিলিয়ে মেসি এখন পর্যন্ত মিস করেছেন ৩টি পেনাল্টি। তিনি পেছনে ফেলেছেন ঘানার সাবেক স্ট্রাইকার আসমোয়াহ জিয়ানকে।

এর আগে ২০১৮ সালে আইসল্যান্ড এবং ২০২২ সালে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টিতে গোল মিস করেন। তবে পেনাল্টিতে তার গোল সংখ্যাও কম নয়। ১৭ গোলের ৫টি পেনাল্টি থেকে করেছেন।

ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ, প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং আজ ক্লোসাকে ছাড়িয়ে সর্বাধিক গোলের রেকর্ড…বিশ্বকাপটা মেসিময় হতে শুরু করেছে। সামনে তার জাদু কতদূর যায় সেটা দেখার অপেক্ষায় অজুত নিযুত ফুটবলপ্রেমিরা।

পড়ুন : পেনাল্টি মিস করলেন মেসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন