বিজ্ঞাপন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিক্ষার্থীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার চুনতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস ও চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ঘোণাপাড়া এলাকার বাসিন্দা মাওলানা আরিফুল রহমানের মেয়ে সুরাইয়া জান্নাত। স্থানীয়দের সহায়তায় তাকে এবং অন্যান্য আহতদের দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়ার মৃত্যু হয়।
লোহাগাড়া ট্রমা সেন্টারের মেডিকেল অফিসার ডা. সাইমুন সিরাজ জানান, সুরাইয়া জান্নাত নামে এক তরুণীকে ট্রমা সেন্টারে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। এ ঘটনায় এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, এই মহাসড়কে চালকদের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এছাড়া সড়কটি ছয় লাইন করা না হলে দূর্ঘটনা কমানো সম্ভব না বলে জানিয়েছেন তারা।

এদিকে, সুরাইয়ার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

পড়ুন: বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ নির্ধারণে চীনের প্রভাব বাড়ছে: সিএনএন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন