বিজ্ঞাপন

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘রুদ্র-মঙ্গল’ গবেষণাপত্র প্রকাশিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড জার্নাল গবেষণাপত্র ‘রুদ্র-মঙ্গল’ এর নবম-দশম সংখ্যা, আগস্ট ২০২৪- ২০২৫ প্রকাশিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জার্নালটির মোড়ক উম্মোচন করে প্রকাশনাটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন জার্নালটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেন যারা এই প্রকাশনার সাথে জড়িত তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও জার্নালটির সম্পাদনা পরিষদের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও জার্নালটির সম্পাদক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা- প্রিন্স), নির্বাহী সম্পাদক প্রফেসর ড. আহমেদুল বারী ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকবৃন্দ। গবেষণাপত্রের সম্পাদনা পরিষদের আরও সদস্য ছিলেন প্রফেসর ড. মো. মাহবুব হোসেন (মাহবুব বোরহান) ও প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী। গবেষণাপত্র রুদ্র-মঙ্গল-এর প্রচ্ছদ করেছেন রাশেদ সুখন।

উল্লেখ্য, জার্নালটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণেরও গবেষণা প্রবন্ধ মুদ্রিত হয়েছে। মোট ১০টি গবেষণা প্রবন্ধসম্বলিত প্রকাশিত জার্নালটির মূল্য তিনশত পঞ্চাশ টাকা।

বিজ্ঞাপন

পড়ুন : বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন